ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

দুবাই ভ্রমণে নতুন সুবিধা: মাত্র ৪৮ ঘণ্টায় ভিসা, গ্রীষ্মকালীন অফারে সাশ্রয়ী হোটেল ও বিনোদন

পর্যটকদের জন্য ভ্রমণকে আরও সহজ ও আকর্ষণীয় করতে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ট্যুরিস্ট ভিসা অনুমোদনের সময় উল্লেখযোগ্যভাবে কমিয়েছে। এখন প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার পর ৩০ ও ৬০ দিনের সিঙ্গেল-এন্ট্রি ট্যুরিস্ট ভিসা সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যেই দেওয়া হচ্ছে। এর পাশাপাশি গ্রীষ্মকালীন পর্যটন মৌসুমে হোটেল, বিনোদন কেন্দ্র এবং বিভিন্ন জনপ্রিয় আকর্ষণীয় স্থানে বিশেষ ছাড়ের সুবিধাও ঘোষণা করা হয়েছে।

আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, দ্রুত ভিসা প্রক্রিয়ার ফলে শেষ মুহূর্তের ভ্রমণ পরিকল্পনাও এখন অনেক সহজ হয়ে উঠবে। বিশেষ করে যারা স্বল্প সময়ে দুবাই সফরের সিদ্ধান্ত নেন, তাদের জন্য এটি একটি বড় সুবিধা হিসেবে বিবেচিত হচ্ছে। ট্রাভেল খাত সংশ্লিষ্টদের মতে, চলতি গ্রীষ্মে পর্যটকদের সবচেয়ে বেশি আকৃষ্ট করছে বিভিন্ন ছাড়ের অফার। অনেক হোটেলেই কম দামে কক্ষ বুকিংয়ের সুযোগ মিলছে, কোথাও কোথাও রুম ভাড়া শুরু হচ্ছে মাত্র ১৩৯ দিরহাম থেকে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪,৬৪৫ টাকা।

উদাহরণস্বরূপ, দুবাইয়ের পরিচিত হোটেল ব্র্যান্ড রোভ হোটেলস নির্দিষ্ট সময়ে ১৩৯ দিরহাম থেকে কক্ষের অফার দিচ্ছে। এর ফলে দুই রাতের থাকার খরচ ৩০০ দিরহামেরও নিচে রাখা সম্ভব হচ্ছে, যা সাধারণ সময়ের তুলনায় অনেক কম। শুধু আবাসন নয়, পর্যটকদের জন্য ডেজার্ট সাফারি, জেট স্কি ও বাগি রাইডের মতো জনপ্রিয় বিনোদনমূলক কার্যক্রমেও উল্লেখযোগ্য মূল্যছাড় দেওয়া হচ্ছে। আগে থেকে বুকিং করলে খরচ আরও কমানো সম্ভব।

দুবাইয়ের অন্যতম জনপ্রিয় আকর্ষণ ডেজার্ট সাফারি। মরুভূমির বালিয়াড়িতে রোমাঞ্চকর অভিজ্ঞতা ও স্থানীয় সংস্কৃতির স্বাদ নেওয়ার সুযোগ থাকায় এটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। শীতকালে যেখানে এই প্যাকেজের দাম প্রায় ১৫০ দিরহাম থাকে, সেখানে গ্রীষ্মে তা নেমে আসতে পারে প্রায় ৫০ দিরহামে। তবে বুকিংয়ের আগে প্যাকেজে কী কী সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে, তা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া বুর্জ আল আরব ও আটলান্টিসের আশপাশে জেট স্কি রাইডও পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়। গ্রীষ্মকালে অনেক অপারেটর আগাম বুকিংয়ের ক্ষেত্রে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়ে থাকে। তাই সরাসরি টিকিট কেনার বদলে অনলাইনে বিভিন্ন অফার যাচাই করে নেওয়া লাভজনক হতে পারে। প্লুটো ট্রাভেলসের ম্যানেজিং পার্টনার ভরত আইদাসানির মতে, দ্রুত ভিসা অনুমোদনের সুবিধা দুবাইকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় গন্তব্যে পরিণত করবে। ভিসা পাওয়ার অনিশ্চয়তা কমে গেলে অনেক ভ্রমণকারীর জন্য দুবাই এখন আরও সহজলভ্য হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁদ ও মঙ্গলে দ্রুত অভিযানের জন্য নতুন রোভার পরীক্ষা করছে নাসা

দুবাই ভ্রমণে নতুন সুবিধা: মাত্র ৪৮ ঘণ্টায় ভিসা, গ্রীষ্মকালীন অফারে সাশ্রয়ী হোটেল ও বিনোদন

আপডেট সময় : ১০:৩৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬