ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

কুড়িগ্রামে রেলপথে ট্রাক উল্টে ট্রেন চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

কুড়িগ্রামের রাজারহাটে বালুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়ায় সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে রমনা মেইল ও কুড়িগ্রাম এক্সপ্রেসের চলাচল। এর ফলে চিলমারীগামী রমনা মেইল এবং ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

জানা যায়, বৃহস্পতিবার সকালে রাজারহাট উপজেলার পেট্রোল পাম্পসংলগ্ন এলাকায় বালুভর্তি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে গেলে রেলপথ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি অপসারণ এবং রেলপথ সচল করার কাজ শুরু করে।

নির্ধারিত সময়ে স্টেশনে এসে ট্রেন না পেয়ে ঢাকাগামী যাত্রীরা বৈরী আবহাওয়ার মধ্যে অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প বাহনের মাধ্যমে তিস্তা রেলওয়ে স্টেশনের দিকে যেতে বাধ্য হচ্ছেন। যাত্রীরা জানান, বৃষ্টির মধ্যে শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।

কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের ইনচার্জ কনিকা জানান, বালুভর্তি ট্রাক রেললাইনের ওপর উলটে পড়ে লাইন ব্লক হয়ে গেছে এবং এটি সরানোর কাজ চলছে। তবে ঠিক কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। রেলওয়ে সূত্র জানিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে রেললাইন থেকে ট্রাকটি অপসারণ করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর চীন সফরে ১৫ থেকে ১৭টি চুক্তি সইয়ের সম্ভাবনা, তিস্তা নিয়েও আলোচনা

কুড়িগ্রামে রেলপথে ট্রাক উল্টে ট্রেন চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

আপডেট সময় : ০১:২৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬