ঢাকা ০২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

রংপুরে বিসিএস কর্মকর্তাদের বাস্তবভিত্তিক প্রশিক্ষণ শুরু

রংপুর বিভাগীয় কন্ট্রোলার অব অ্যাকাউন্টস (ডিসিএ) কার্যালয়ে সোমবার সকালে ১৩ জন নবীন সহকারী মহা হিসাবরক্ষকের (এএজি) চার দিনব্যাপী বাস্তবভিত্তিক প্রশিক্ষণ শুরু হয়েছে। বিসিএস ৪৪তম ব্যাচের (অডিট অ্যান্ড অ্যাকাউন্টস) এই কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্দেশ্য হলো কর্মজীবনের শুরুতেই তাদের আর্থিক ব্যবস্থাপনা, সরকারি বিধিবিধান ও সেবা প্রদানের বিভিন্ন বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা দেওয়া।

ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমির (ফিমা) অফিস আদেশের পরিপ্রেক্ষিতে এবং বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (সিএজি) কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ১৮ জুন পর্যন্ত চলা এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের পেনশন, ভ্রমণ ভাতা বিল, জিপিএফ হিসাব, ছুটির হিসাব, এলপিসি, বেতন নির্ধারণ, আইবাস++ এর যাবতীয় কার্যক্রম, শুদ্ধাচার এবং আর্থিক বিধিবিধান বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের বিভাগীয় কন্ট্রোলার অব অ্যাকাউন্টস মোহাম্মদ শাহজাহান। তিনি বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে নবীন কর্মকর্তারা দায়িত্ব পালনে আরও দক্ষ ও পেশাদার হয়ে উঠবেন এবং ভবিষ্যতে সেবা গ্রহীতাদের দ্রুত ও মানসম্মত সেবা প্রদানে তাদের অভিজ্ঞতা সহায়ক হবে। তিনি আরও জানান, এ অঞ্চলের সেবাগ্রহীতারা যাতে কোনো বিড়ম্বনার সম্মুখীন না হন, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে স্কুলছাত্রের মৃত্যু: অধ্যক্ষসহ ১৮ জনের নামে হত্যা মামলা

রংপুরে বিসিএস কর্মকর্তাদের বাস্তবভিত্তিক প্রশিক্ষণ শুরু

আপডেট সময় : ০৪:২৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬