ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

ঝিনাইদহে নিখোঁজ স্কুলছাত্রের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ: পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার রতনপুর গ্রামে নিখোঁজ স্কুলছাত্র রাফিন তাহাসিনের (১৪) দ্রুত উদ্ধারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী ও সহপাঠীরা। বুধবার সকালে শৈলকূপা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এই কর্মসূচি পালিত হয়। দীর্ঘ দেড় মাস পেরিয়ে গেলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

নিখোঁজ রাফিন তাহাসিন শৈলকূপা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং একই উপজেলার রতনপুর গ্রামের মাহাফুজুর রহমানের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাফিন নিখোঁজ হয়। এরপর সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান মেলেনি।

রাফিন নিখোঁজ হওয়ার পরপরই শৈলকূপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। তবে পরিবারের অভিযোগ, জিডি করার পর থেকে পুলিশ রাফিনকে উদ্ধারে কোনো কার্যকর সহযোগিতা বা পদক্ষেপ নেয়নি। এই নিষ্ক্রিয়তার প্রতিবাদেই এলাকাবাসী ও শিক্ষার্থীরা একত্রিত হয়ে আন্দোলনে নেমেছেন।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা অবিলম্বে রাফিনকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান। তারা হুঁশিয়ারি দেন যে, তাদের দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হ্যাটট্রিক করলেও লাল কার্ড বিতর্কে লিওনেল মেসি

ঝিনাইদহে নিখোঁজ স্কুলছাত্রের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ: পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ

আপডেট সময় : ০৯:২৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬