ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

ফেনীর ফুলগাজীতে বজ্রপাতে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

ফেনীর ফুলগাজী উপজেলায় বজ্রপাতে মামাতো-ফুফাতো দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার বসন্তপুর পূর্বপাড়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো স্থানীয় বসন্তপুর পূর্বপাড়ার মো. শহীদের মেয়ে নাদিয়া আক্তার (১০) এবং ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের পূর্ব দেবপুর গ্রামের মো. আরিফের ছেলে আবির হোসেন (৭)।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করছিল নাদিয়া ও আবির। হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে তারা গুরুতর আহত হয়। স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।

ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনিছুর রহমান জানান, হাসপাতালে আনার পূর্বেই শিশু দুটির মৃত্যু হয়েছিল। ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হ্যাটট্রিক করলেও লাল কার্ড বিতর্কে লিওনেল মেসি

ফেনীর ফুলগাজীতে বজ্রপাতে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৯:১৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬