ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

লেবাননে অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির আহ্বান ম্যাক্রোঁর

লেবাননের চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দেশটিতে ‘পূর্ণ ও তাৎক্ষণিক’ যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি জোর দিয়ে বলেছেন, জি-৭ নেতাদের অভিন্ন মত হলো, এই যুদ্ধবিরতি পূর্ণাঙ্গ এবং তাৎক্ষণিক হওয়া একেবারেই অপরিহার্য।

মঙ্গলবার জি-৭ সম্মেলনের আলোচনার সময় ম্যাক্রোঁ লেবাননের পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে কোনো সম্ভাব্য চুক্তিতে লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা সুরক্ষার বিষয়টি অবশ্যই নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল ভূমিকার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

এদিকে, বিভিন্ন সূত্রে জানা গেছে, দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলার গতি কিছুটা কমলেও তা পুরোপুরি বন্ধ হয়নি। সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা অব্যাহত থাকায় বেসামরিক জনগণের নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড: অস্বচ্ছল পরিবারের সক্ষমতার প্রতীক হয়ে উঠবে – ডিসি ফরিদা খানম

লেবাননে অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির আহ্বান ম্যাক্রোঁর

আপডেট সময় : ১০:৩৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬