বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না জামায়াতে ইসলামীকে সস্তা রাজনীতি পরিহার করে সুস্থ ধারার রাজনীতিতে ফেরার আহ্বান জানিয়েছেন। বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ঢাকা মহানগর দক্ষিণ যুবদল অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে মোনায়েম মুন্না বলেন, বিএনপির একজন সংসদ সদস্যের বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃত করে হিজাববিরোধী হিসেবে প্রচার করা হচ্ছে। তিনি দাবি করেন, সংশ্লিষ্ট সংসদ সদস্য তার বক্তব্যে হিজাব নিয়ে কোনো কথাই বলেননি। অথচ রাজনৈতিক ফায়দা লুটতে একটি মহল পরিকল্পিতভাবে উস্কানিমূলক অপপ্রচার চালাচ্ছে।
যুবদল সভাপতি আরও বলেন, বিএনপি একটি ইসলামপ্রিয় দল এবং এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছিলেন। তাই এই দলের বিরুদ্ধে ইসলামবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ ভিত্তিহীন। তিনি সতর্ক করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যেকোনো অশালীন মন্তব্য করা হলে যুবদল তা রাজনৈতিকভাবে কঠোরভাবে মোকাবিলা করবে।
রিপোর্টারের নাম 























