রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কের বানেশ্বর এলাকায় একটি ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন পুঠিয়া উপজেলার নকুলবাড়িয়া গ্রামের আব্দুল খালেক প্রামাণিক (৬৮) এবং তার ভাই হাচেন প্রামাণিক (৭০)। জানা যায়, তারা একটি মসজিদের জন্য সৌরবিদ্যুৎ ব্যবস্থার সরঞ্জাম কিনতে কয়েকজন গ্রামবাসীসহ ইজিবাইকে করে রাজশাহীর দিকে যাচ্ছিলেন।
স্থানীয়দের বিবরণ অনুযায়ী, রাজশাহী থেকে নাটোরগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা ইজিবাইকটির সঙ্গে বানেশ্বর এলাকায় সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুই ভাই মারা যান।
খবর পেয়ে পবা হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনাকবলিত ট্রাক ও ইজিবাইক জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং পলাতক ট্রাকচালক ও তার সহকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
রিপোর্টারের নাম 

























