ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

নেইমারের ফেরা স্বস্তিদায়ক, তবু হাইতির বিপক্ষে ঝুঁকি নিতে নারাজ ব্রাজিল

বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে নতুন সমীকরণের মুখে পড়েছে ব্রাজিল। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করে পয়েন্ট হারানোর পর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের পরবর্তী লক্ষ্য এখন হাইতি। নক-আউটের টিকিট নিশ্চিত করতে ফিলাডেলফিয়ার এই ম্যাচে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না সেলেসাওরা।

ম্যাচের আগে দলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রের মাঠে ফেরা ব্রাজিল শিবিরে কিছুটা স্বস্তি এনেছে। চোট কাটিয়ে বেস ক্যাম্পে হালকা রানিং ও বল পায়ে অনুশীলন শুরু করেছেন তিনি। তবে মেডিকেল টিমের কড়া সতর্কবার্তা থাকায় দলের প্রধান তারকাকে নিয়ে কোনো তাড়াহুড়ো করতে নারাজ কোচ। হাইতির বিপক্ষে মাঠে নামিয়ে চোটের ঝুঁকি বাড়াতে চায় না সেলেসাও ম্যানেজমেন্ট।

ফলে, গুরুত্বপূর্ণ এই ম্যাচে নেইমারকে ছাড়াই মাঠে নামার রণকৌশল সাজাতে হচ্ছে ব্রাজিলকে। মহাতারকাকে বেঞ্চে রেখে আক্রমণভাগের অন্য ফুটবলারদের ওপরই ভরসা রাখছেন কোচ। শনিবার ভোর সাড়ে ৬টায় অনুষ্ঠিতব্য এই হাইভোল্টেজ ম্যাচটিই গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের ভবিষ্যৎ নির্ধারণ করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড: অস্বচ্ছল পরিবারের সক্ষমতার প্রতীক হয়ে উঠবে – ডিসি ফরিদা খানম

নেইমারের ফেরা স্বস্তিদায়ক, তবু হাইতির বিপক্ষে ঝুঁকি নিতে নারাজ ব্রাজিল

আপডেট সময় : ১০:৩৯:০৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬