গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত অক্টোবর থেকে যুক্তরাষ্ট্র-মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে ঘোষিত ‘যুদ্ধবিরতি’ শুরুর পর এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ১ হাজার ৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান হামলা ও সামরিক অভিযানের কারণে গাজায় মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। বেসামরিক জনগণের এই অব্যাহত প্রাণহানিতে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ বাড়ছে।
এর আগে চলতি সপ্তাহের শুরুতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজায় ইসরায়েলের চলমান সংঘাতে মোট নিহতের সংখ্যা ৭৩ হাজার ছাড়িয়ে গেছে। মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, দীর্ঘমেয়াদি এই সংঘাতে বিপুল সংখ্যক নারী ও শিশু প্রাণ হারিয়েছেন এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রকাশিত এই পরিসংখ্যান যুদ্ধবিরতির কার্যকারিতা এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। একই সঙ্গে যুদ্ধ বন্ধ এবং মানবিক সহায়তা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে নতুন করে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বানও জোরালো হচ্ছে।
রিপোর্টারের নাম 
























