ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

পাবিপ্রবিতে প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু: দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) দুই দিনব্যাপী প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পাওয়ার, ইলেকট্রনিক্স, কমিউনিকেশনস, কম্পিউটিং অ্যান্ড ইন্টেলিজেন্স ইনফ্রাস্ট্রাকচার-২০২৬’ শীর্ষক এই সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন।

সম্মেলনে বাংলাদেশসহ বিভিন্ন দেশের গবেষক, বিজ্ঞানী এবং শিল্প বিশেষজ্ঞরা অংশগ্রহণ করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে বিজ্ঞান ও প্রযুক্তির দক্ষতার ওপর। সরকার দক্ষ মানবসম্পদ তৈরিতে শিক্ষা খাতে বাজেট বাড়িয়েছে এবং উদ্ভাবনী শক্তির মাধ্যমে দেশের উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্য নির্ধারণ করেছে।

সম্মেলনের প্রথম দিনে জাপানের আইজু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জুংপিল শিন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। দুই দিনব্যাপী এই আয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিকস, নেটওয়ার্ক নিরাপত্তা এবং স্মার্ট টেকনোলজির মতো সমসাময়িক বিষয়গুলো নিয়ে ৩০৮টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম জানান, জ্ঞান সৃষ্টির মাধ্যমে সামাজিক সমস্যার সমাধানে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হ্যাটট্রিক করলেও লাল কার্ড বিতর্কে লিওনেল মেসি

পাবিপ্রবিতে প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু: দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান

আপডেট সময় : ০৯:২৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬