ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

কওমি আলেমদের অবদানের মূল্যায়ন ও বাজেট বরাদ্দ নিয়ে সংসদে আলোচনা

বিএনপির জন্মলগ্ন থেকেই কওমি ঘরানার আলেম-ওলামা ও সাধারণ মানুষ দলটির সাথে রয়েছেন বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ। বুধবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনে অংশ নিয়ে তিনি বলেন, কওমি সমাজ সবসময় ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক শক্তির পাশে থেকেছে।

মুফতি মুহাম্মদুল্লাহ আক্ষেপ প্রকাশ করে বলেন, বিএনপি ইসলামপন্থি দল হওয়া সত্ত্বেও কওমি মাদ্রাসা বা এই সমাজের জন্য বাজেটে সুনির্দিষ্ট বরাদ্দের বিষয়টি উপেক্ষিত থেকে যাচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য যদি আলাদা বরাদ্দ থাকতে পারে, তবে দেশের একটি বিশাল অংশ কওমি সমাজ কেন তা থেকে বঞ্চিত হবে। তিনি এই অবহেলার কারণ জানতে চান এবং কওমি অঙ্গনকে মূলধারার বরাদ্দের আওতায় আনার দাবি জানান।

একই অধিবেশনে বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক একটি ভিন্ন প্রসঙ্গের অবতারণা করেন। তিনি সংসদে প্রবেশের সময় মাথা নিচু বা মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের রীতিটি ইসলামি শরীয়াহর সাথে সাংঘর্ষিক কি না, তা যাচাই করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, বিশ্বের অনেক দেশেই এই রীতি থাকলেও এর ধর্মীয় বৈধতা নিয়ে আলোচনার অবকাশ রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

কওমি আলেমদের অবদানের মূল্যায়ন ও বাজেট বরাদ্দ নিয়ে সংসদে আলোচনা

আপডেট সময় : ০৮:০২:০৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬