ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

হজ শেষে দেশে ফিরলেন ৫৭,৪২২ হাজি, মৃত্যু ৫২ জনের

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৭,৪২২ জন হাজি। গতকাল সোমবার দিবাগত রাত পর্যন্ত তারা দেশে ফিরেছেন। একই সময়ে হজ পালন করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন ৫২ জন। হজ বুলেটিনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

বুলেটিনের তথ্য অনুযায়ী, দেশে প্রত্যাবর্তনকারী সরকারি মাধ্যমের হাজির সংখ্যা ৪,৩১৩ জন। বেসরকারি মাধ্যমের হাজির সংখ্যা ৫৩,১০৯ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিবহন করেছে ২৪,৪৯৯ হাজি। সৌদি এয়ারলাইনস পরিবহন করেছে ১৯,৮২৭ হাজি। ফ্লাইনাস এয়ারলাইনস পরিবহন করেছে ৮,৩৮০ জন। অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে সৌদি আরব ত্যাগ করেছেন ৪,৭১৬ জন। এই পর্যন্ত মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ১৩৮টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ৬৭টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ৫০টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ২১টি।

সৌদি আরবে সর্বমোট ইন্তেকাল করেছেন ৫২ জন। এর মধ্যে পুরুষ ৩৫ জন এবং মহিলা ১৭ জন।

উল্লেখ্য, এই বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় ২৬ মে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত লিড হজ এজেন্সির সংখ্যা ৩০টি। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট ছিল ২১ মে। সরকারি হজযাত্রীর কোটা ছিল ৪,৫৬৫ জন এবং বেসরকারি হজযাত্রীর কোটা ছিল ৭৩,৯৩৫ জন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ছিল ৩০ মে এবং শেষ ফিরতি ফ্লাইট ৩০ জুন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসি ও সিসি ক্যামেরার আড়ালে মাদক সাম্রাজ্য: নোয়াখালীতে বিলাসবহুল আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

হজ শেষে দেশে ফিরলেন ৫৭,৪২২ হাজি, মৃত্যু ৫২ জনের

আপডেট সময় : ০৫:৪৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬