ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

রাউজানে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশ বলছে অপমৃত্যু

চট্টগ্রামের রাউজানে রাশেদ (৪০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার উরকিরচর ইউনিয়নের একটি বাড়ির উঠান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রাশেদ ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নের বাসিন্দা এবং দুই সন্তানের জনক ছিলেন।

নিহতের চাচা আবদুল মাবুদ জানান, রাশেদ তার খালাতো বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। প্রায় পাঁচ বছর আগে স্ত্রী মারা যাওয়ার পর থেকে তিনি মানসিকভাবে কিছুটা অস্বাভাবিক আচরণ করতেন। তার খালাতো বোন মানসিক অসুস্থতার কারণে দরজা খুলে দেননি এবং তার পরিবারকে রাশেদের আগমনের খবর জানিয়েছিলেন। সকালে তার লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ডাকাত সন্দেহে স্থানীয়রা তাকে পিটিয়ে হত্যা করেছে।

স্থানীয় বাসিন্দা মোরশেদ আলম বলেন, স্ত্রী বিয়োগের পর রাশেদ মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং মাঝে মাঝে উল্টাপাল্টা কথা বলতেন। তিনি কখনো রং মিস্ত্রির হেলপার, আবার কখনো রাজমিস্ত্রির হেলপার হিসেবে কাজ করতেন। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

তবে, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ভিন্ন তথ্য দিয়েছেন। তিনি জানান, ফটিকছড়ির ওই যুবক রাত প্রায় ৩টার দিকে উরকিরচরস্থ তার খালাতো বোনের শ্বশুর বাড়িতে গিয়েছিলেন। সেখানে তার খালাতো বোন ও জা উপস্থিত ছিলেন। মানসিক ভারসাম্যহীনতার কারণে দরজা খুলে না দেওয়ায় তিনি হয়তো স্ট্রোক করে মারা গেছেন। তিনি আরও জানান, ঘরের সামনে সিঁড়ি থাকায় পড়ে যাওয়ার কারণে তার মুখে আঘাত লেগে রক্ত বের হয়েছিল। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসি ও সিসি ক্যামেরার আড়ালে মাদক সাম্রাজ্য: নোয়াখালীতে বিলাসবহুল আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

রাউজানে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশ বলছে অপমৃত্যু

আপডেট সময় : ১০:৩৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬