ঢাকা ০২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

লামা সাংবাদিক ইউনিটির নির্বাচন সম্পন্ন: সুজন সভাপতি ও তামিম সাধারণ সম্পাদক

বান্দরবানের লামা সাংবাদিক ইউনিটির দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সোমবার দুপুরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় চৌধুরী মোহাম্মদ সুজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে লড়াই করে নির্বাচিত হয়েছেন এমদাদুল হক তামিম এবং কোষাধ্যক্ষ পদে জয়ী হয়েছেন মো. রমিজ। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খগেশ প্রতি চন্দ্র খোকন আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ১২ জন ভোটারের মধ্যে ১১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহ জাহান কামালসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ। পর্যবেক্ষকরা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ তাদের প্রতিক্রিয়ায় জানান, আগামী দুই বছর তারা সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং পারস্পরিক ঐক্য বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে স্কুলছাত্রের মৃত্যু: অধ্যক্ষসহ ১৮ জনের নামে হত্যা মামলা

লামা সাংবাদিক ইউনিটির নির্বাচন সম্পন্ন: সুজন সভাপতি ও তামিম সাধারণ সম্পাদক

আপডেট সময় : ০৫:৩৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬