ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

গণমাধ্যম কমিশন গঠনে ইইউ’র সহযোগিতার প্রস্তাব, তথ্যমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় তারা গণমাধ্যমের স্বাধীনতা ও বাক্‌স্বাধীনতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সরকারের উদ্যোগের প্রশংসা করেন এবং এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নের অভিজ্ঞতা বাংলাদেশ কাজে লাগাতে পারে।

তথ্যমন্ত্রী জানান, সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। তবে একই সঙ্গে সরকার জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকেও সুরক্ষা দিতে চায়। এ জন্য একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে সরকার কাজ করছে। তিনি আরও বলেন, সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে একটি খসড়া কমিটি গঠন করা হবে, যারা একটি জাতীয় কর্মপরিকল্পনা সরকারের কাছে উপস্থাপন করবে। ওই কর্মপরিকল্পনার ভিত্তিতেই গণমাধ্যম কমিশন গঠন করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড: অস্বচ্ছল পরিবারের সক্ষমতার প্রতীক হয়ে উঠবে – ডিসি ফরিদা খানম

গণমাধ্যম কমিশন গঠনে ইইউ’র সহযোগিতার প্রস্তাব, তথ্যমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আপডেট সময় : ০৪:১১:২৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬