সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সোহেল তালুকদারকে সভাপতি এবং হোসাইন আহমদকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
বুধবার রাতে শান্তিগঞ্জ বাজারস্থ এফআইভিডিবির হলরুমে সাংবাদিকদের মতামতের ভিত্তিতে এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। কমিটিতে কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজকে উপদেষ্টা সদস্য, এমএম ইলিয়াছ আলীকে সিনিয়র সহসভাপতি এবং হাফিজ মোশাহিদ আহমদ ও সালেহ আহমদ হৃদয়কে সহসভাপতি করা হয়েছে।
এছাড়াও, ইয়াকুব শাহরিয়ার সাংগঠনিক সম্পাদক, নোহান আরেফিন নেওয়াজ অর্থ সম্পাদক, জামিউল ইসলাম তুরান দপ্তর সম্পাদক, আলাল হোসেন প্রচার সম্পাদক এবং আব্দুর রহমান জামী ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। কার্যনির্বাহী সদস্যরা হলেন কুহিনুর রহমান নাহিদ, মামুন আহমদ, সোলাইমান আহমদ কামরান, তোফায়েল আহমদ, নাঈম আহমদ, আব্দুল মমিন, মোহাম্মদ আলী এবং প্রবাসী সদস্য মো. শহীদ মিয়া।
রিপোর্টারের নাম 




















