ঢাকা ০২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

ইসলামী ব্যাংকের পর্ষদ বাতিলের সিদ্ধান্তকে এবিবির স্বাগত

ব্যাংকারদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সোমবার এবিবির চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাশরুর আরেফিনের কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানানো হয়। সংগঠনটি এই সিদ্ধান্তকে ব্যাংক খাতের জন্য সময়োপযোগী ও বিচক্ষণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে।

বিবৃতিতে বলা হয়, ইসলামী ব্যাংক ঘিরে উদ্ভূত পরিস্থিতি রাজনৈতিক মাত্রা পাওয়ায় এবং ব্যাংকটির পদ্ধতিগত গুরুত্ব বিবেচনায় এবিবি গত ১০ জুন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছিল। সংগঠনটির মতে, বিষয়টি দ্রুত সমাধান ব্যাংক খাতের জন্য ইতিবাচক হবে, কারণ তখন পরিস্থিতি কেবল একটি ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং এর প্রভাব পুরো ব্যাংকিং খাতে পড়তে শুরু করেছিল।

এবিবি আরও জানায়, বিষয়টি রাজনৈতিক রূপ নেওয়ায় সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সংলাপ ও ঐকমত্যের ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছিল। এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক সিদ্ধান্তকে তারা প্রশংসনীয় বলে মনে করছে।

বিবৃতিতে আরও বলা হয়, প্রায় ৩ কোটি গ্রাহক, বিপুল আমানত ও বিনিয়োগ, দেশের বৃহত্তম রেমিট্যান্স নেটওয়ার্ক এবং আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়নে গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা কেবল প্রতিষ্ঠানটির নিজস্ব বিষয় নয়, এটি সামগ্রিক অর্থনীতির স্থিতিশীলতার সঙ্গেও সরাসরি সম্পর্কিত।

এবির বিবৃতির তথ্যমতে, সাম্প্রতিক বিক্ষোভ ও অস্থিরতার ঘটনায় ব্যাংকটির সুশাসন, তারল্য পরিস্থিতি এবং আমানতকারী ও বিদেশি বিনিয়োগকারীদের আস্থা নিয়ে ব্যাংকারদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত এসব উদ্বেগ কমাতে সহায়ক হবে বলে মনে করছে সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, ব্যাংকিং খাতের স্বার্থে ইসলামী ব্যাংকে সুশাসন, জবাবদিহি, রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যাংকিং পরিবেশ নিশ্চিত করা এবং বিপুল খেলাপি ঋণ পুনরুদ্ধারের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি প্রত্যাশা করছে এবিবি। পাশাপাশি ব্যাংক খাতে প্রভাবকে অশনিসংকেত হিসেবে উল্লেখ করে বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখার জন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে স্কুলছাত্রের মৃত্যু: অধ্যক্ষসহ ১৮ জনের নামে হত্যা মামলা

ইসলামী ব্যাংকের পর্ষদ বাতিলের সিদ্ধান্তকে এবিবির স্বাগত

আপডেট সময় : ০৪:২৫:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬