ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

শিল্পকলায় ‘জ্যৈষ্ঠের রাঙা সকাল’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান

মধুমাসের আম, জাম, লিচুর ঘ্রাণে মুখরিত হয়ে উঠেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। মধুমাসের এই আনন্দময় আবহকে সংস্কৃতিতে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্মচারী ইউনিয়নের তত্ত্বাবধানে ‘সৃজনশীল সাংস্কৃতিক ঐক্য’ আয়োজন করেছে ‘জ্যৈষ্ঠের রাঙা সকাল’ শীর্ষক এক সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ, ১৪ জুন, সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ‘সৃজনশীল সাংস্কৃতিক ঐক্য’ এর সভাপতি এস এম সালাউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন। স্বাগত বক্তব্য প্রদান করেন ‘সৃজনশীল সাংস্কৃতিক ঐক্য’ এর সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইদুর রহমান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সহসভাপতি মোহাম্মদ মোফাজ্জাল হোসেন ও সহ-সাধারণ সম্পাদক আবু জাফর।

আলোচনা পর্ব শেষে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা। ‘আজ কেন মোর প্রাণ সজনী গো’ এবং ‘আমার মন করে উতলা’ গানগুলোতে সমবেত নৃত্য পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পী লায়লা ইয়াসমিন লাবণ্য, রুহী আফসানা দিপ্তী, শাহনাজ শারমিন অনন্যা, সুমাইতাহ তাবাসসুম খানম, মিফতাহুল বিনতে মাসুক এবং মার্শিয়া লায়লা জেবিন তুলি।

সঙ্গীত পরিবেশন করেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন, শিল্পী হিরক সরদার, রাফি তালুকদার, রোকসানা আক্তার রূপসা, সোহানুর রহমান এবং উপপরিচালক এস এম শামীম আক্তার। আবৃত্তি করেন কোর্স-কো-অর্ডিনেটর কামরুন্নাহার সৃষ্টি। অনুষ্ঠানে যন্ত্রে সহযোগিতা করেন শিল্পী কফিল উদ্দিন মাহমুদ, তুষার কান্তি, অভিষেক বিশ্বাস এবং নারায়ন দেব লিটন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিআরটি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী

শিল্পকলায় ‘জ্যৈষ্ঠের রাঙা সকাল’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট সময় : ০৬:৩৯:২৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬