বরিশালের উজিরপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি চাপাতি ও একটি ধারালো ছোরাও উদ্ধার করা হয়। তবে পুলিশের অভিযানের খবর পেয়ে চিহ্নিত মাদক কারবারি নজরুল বেপারী পালিয়ে যেতে সক্ষম হন।
গত শনিবার (১৩ জুন) ভোররাত আনুমানিক ৪টার দিকে উপজেলার ওটরা ইউনিয়নের কেশবকাটি গ্রামে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল চিহ্নিত মাদক ব্যবসায়ী মোহাম্মদ নজরুল বেপারীর বাড়িতে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা উদ্ধার করে।
অভিযানকালে নজরুল বেপারী পালিয়ে গেলেও তার স্ত্রী মাহামুদা বেগম (৩৮) কে মাদকদ্রব্যসহ আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, উদ্ধারকৃত মাদক ও অস্ত্রের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মাহামুদা বেগমকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক নজরুল বেপারীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। অভিযানের সময় উপস্থিত ওটরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মাসুদ মোল্লা মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 

























