ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

‘পার্লামেন্ট থেকে সচিবালয়, সবখানে হুতুমপেঁচা বসেছে’: নাসীরউদ্দীন পাটোয়ারী

১১ দলীয় ঐক্যের মহাসমাবেশে সরকারের তীব্র সমালোচনা করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটোয়ারী বলেছেন, পার্লামেন্ট থেকে সচিবালয় পর্যন্ত সবখানে ‘হুতুমপেঁচা’ বসেছে, যারা দুর্নীতি ও সব ধরনের অনিয়ম করছে। তিনি সরকারের বাজেটকে ‘বিএনপি নেতাকর্মীদের পকেট ভারী করার গেজেট’ আখ্যা দিয়ে বলেন, এটি বাংলাদেশের বেকারদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা রাখেনি।

শনিবার (১৩ জুন) চট্টগ্রাম নগরের ঐতিহাসিক লালদিঘী ময়দানে আয়োজিত এই মহাসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে নাসীরউদ্দীন পাটোয়ারী আরও বলেন, দেশে একটি সুষ্ঠু নির্বাচনের কথা থাকলেও তা ‘ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে। দিল্লীর সঙ্গে চুক্তি করে এবং তাদের প্রেসক্রিপশনে ক্ষমতা চালিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

সীমান্ত হত্যা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ সীমান্তে কোনো হত্যাকাণ্ডের সমর্থন করে না। তার মতে, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক সেদিনই প্রকৃত অর্থে স্বাভাবিক হবে, যেদিন সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ হবে এবং বাংলাদেশের কোনো নাগরিককে অবৈধভাবে হত্যা করা হবে না। সেদিনই দুই দেশের মধ্যে ন্যায্যতার সম্পর্ক নিয়ে ভাবা যাবে।

এনসিপির এই নেতা চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেন, তারা গণতান্ত্রিকভাবে ধৈর্য ধারণ করছেন। তবে তিনি সতর্ক করে বলেন, সীমালঙ্ঘন করা হলে এই ‘বীর চট্টলা’ থেকে আবারও বিদ্রোহ ঘোষণা করা হবে। বাজেটকে ‘দলীয় লোকদের জন্য গেজেট’ উল্লেখ করে তিনি এটিকে চাঁদাবাজিকে স্বীকৃতি দেওয়ার একটি মাধ্যম হিসেবে আখ্যায়িত করেন এবং শহীদ আবু সাঈদ, ওয়াসিম কিংবা মুগ্ধের রক্তের প্রতিফলন না থাকায় এই বাজেটকে ধিক্কার জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চক্ষু সেবায় বিএনএসবি ও সিইআইটিসির অবদান: বার্ষিক সাধারণ সভায় অগ্রগতি পর্যালোচনা

‘পার্লামেন্ট থেকে সচিবালয়, সবখানে হুতুমপেঁচা বসেছে’: নাসীরউদ্দীন পাটোয়ারী

আপডেট সময় : ০৮:৪৮:০৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬