ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সম্ভাব্য চুক্তি আগামী ২৪ ঘণ্টার মধ্যেই চূড়ান্ত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এই তথ্য জানান। তার মতে, চুক্তিটি চূড়ান্ত হওয়ার পরপরই ইলেকট্রনিক পদ্ধতিতে শান্তি চুক্তিটি স্বাক্ষরিত হতে পারে এবং আগামী সপ্তাহে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে।
শাহবাজ শরিফ এই আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরানের দেওয়া অঙ্গীকারের প্রশংসা করেছেন। একইসঙ্গে, আঞ্চলিক দেশগুলো চুক্তিটির প্রতি যে সমর্থন জানিয়েছে, তার জন্যও তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী দৃঢ় বিশ্বাস ব্যক্ত করে বলেন, এই ঐতিহাসিক শান্তি চুক্তি মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তির জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে।
রিপোর্টারের নাম 

























