ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি এজেই বলেছেন, দেশটির জনগণ যুক্তরাষ্ট্রকে একেবারেই বিশ্বাস করে না। তিনি ঐতিহাসিক ঘটনা ও বাস্তবতাকে এই অবিশ্বাসের মূল কারণ হিসেবে উল্লেখ করেন। গত বছরের ১২ দিনের যুদ্ধের বিষয়টি তিনি এই প্রসঙ্গে টেনে আনেন।
গত বছরের ২৮ ফেব্রুয়ারি চলমান যুদ্ধের প্রথম দিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এরপর তেহরানের নেতৃত্ব দেওয়ার জন্য তিন সদস্যের একটি অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করা হয়, যার একজন সদস্য হলেন মোহসেনি এজেই।
প্রধান বিচারপতি আরও দাবি করেন যে, ইরান যুদ্ধে ‘শত্রুদের শিরশ্ছেদ’ করতে এবং আগ্রাসনকারীদের ‘হাত কেটে’ ফেলতে সক্ষম হয়েছে।
রিপোর্টারের নাম 

























