ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

ভারতে বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত, নিহত ৫

ভারতের আসাম রাজ্যের জোরহাট বিমানঘাঁটিতে ভারতীয় বিমান বাহিনীর একটি এএন-৩২ পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। সৌভাগ্যক্রমে বিমানটির সহ-পাইলট বেঁচে গেছেন। শনিবার সকালে বিমানটি অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে এবং এরপর এতে আগুন ধরে যায়।

ঘটনার পরপরই আগুন নিয়ন্ত্রণে আনতে এবং পরিস্থিতি মূল্যায়নের জন্য দ্রুত ঘটনাস্থলে কুইক রেসপন্স টিম মোতায়েন করা হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

আন্তোনভ এএন-৩২ একটি দুই ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ সামরিক পরিবহন বিমান, যা ভারতীয় বিমান বাহিনীর একটি গুরুত্বপূর্ণ বিমান হিসেবে পরিচিত। সাবেক সোভিয়েত ইউনিয়নে প্রথম নির্মিত এই মডেলের প্রায় ১০০টি বিমান বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর বহরে রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চক্ষু সেবায় বিএনএসবি ও সিইআইটিসির অবদান: বার্ষিক সাধারণ সভায় অগ্রগতি পর্যালোচনা

ভারতে বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত, নিহত ৫

আপডেট সময় : ০৯:০০:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬