ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

ইসলামী ব্যাংক এস আলমের হাতে তুলে দেওয়ার পাঁয়তারা চলছে: বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ

ইসলামী ব্যাংক লিমিটেডকে এস আলমের হাতে তুলে দেওয়ার পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, জনগণ এই অপচেষ্টা আর মেনে নেবে না।

শনিবার চট্টগ্রামের লালদীঘি ময়দানে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি এই মন্তব্য করেন। একই সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, শহীদ ওসমান হাদি ন্যায়-ইনসাফ নিয়ে কথা বলেছেন এবং তার বিচার হওয়া উচিত।

গণরায়ের বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে এই সমাবেশ আয়োজন করে ১১-দলীয় ঐক্য। সমাবেশে যোগ দিতে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান চট্টগ্রামে আসেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চক্ষু সেবায় বিএনএসবি ও সিইআইটিসির অবদান: বার্ষিক সাধারণ সভায় অগ্রগতি পর্যালোচনা

ইসলামী ব্যাংক এস আলমের হাতে তুলে দেওয়ার পাঁয়তারা চলছে: বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ

আপডেট সময় : ০৮:৩৮:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬