গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত ‘ম্যাট্রিক্স স্টাইলস’ নামক কারখানার সপ্তম তলায় এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে ভবনের ওপর তলায় দক্ষিণ পাশে আগুন লাগলে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ও ভোগরা বাইপাস ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট পর্যায়ক্রমে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে এবং অন্য তলাগুলোতে ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন বড় ধরনের বিপর্যয় ঘটাতে পারেনি। তবে অগ্নিকাণ্ডে কারখানার বেশ কিছু তৈরি পোশাক, যন্ত্রপাতি ও বিপুল পরিমাণ ঝুট পুড়ে গেছে। আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরবর্তীতে জানানো হবে।
রিপোর্টারের নাম 
























