ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

মাধবপুরে প্রায় ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ

হবিগঞ্জের মাধবপুরে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রায় ১৮ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় ফুসকা জব্দ করেছে। বালুভর্তি একটি ড্রাম ট্রাকের ভেতর থেকে এই অবৈধ পণ্য উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি দল শুক্রবার ভোরে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালায়। এ সময় একটি সন্দেহভাজন ড্রাম ট্রাককে থামানোর সংকেত দিলে সেটি তল্লাশি করা হয়। ট্রাকের বালুর নিচে বস্তাবন্দি অবস্থায় অত্যন্ত সুকৌশলে এই বিপুল পরিমাণ ভারতীয় ফুসকা লুকিয়ে রাখা হয়েছিল। তাৎক্ষণিকভাবে ট্রাকসহ অবৈধ পণ্য জব্দ করা হয়। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত ফুসকার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা।

৫৫ বিজিবির লে. কর্নেল তানজিলুর রহমান জানিয়েছেন, জব্দকৃত আমদানি নিষিদ্ধ ফুসকা যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরাকে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার জন্য ইরানের নতুন গোপন সেল গঠন

মাধবপুরে প্রায় ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ

আপডেট সময় : ১১:৪৩:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬