ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

সিরাজগঞ্জে ফুটবল খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল কলেজছাত্রের

সিরাজগঞ্জের রায়গঞ্জে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আসিফ আহমেদ (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে রায়গঞ্জ-পাঙ্গাসী আঞ্চলিক সড়কের রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আসিফ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের আমির হোসেনের ছেলে এবং স্থানীয় সরকারি বেগম নুরুন নাহার কলেজের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বন্ধুদের সঙ্গে খেলা দেখা শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আসিফ। পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দেয়ালে সজোরে ধাক্কা লাগলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রায়গঞ্জ থানা পুলিশ জানিয়েছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে পুলিশের বড় অভিযান: ৪২ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

সিরাজগঞ্জে ফুটবল খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল কলেজছাত্রের

আপডেট সময় : ১২:৪০:০৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬