গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ এলাকায় নিখোঁজের তিন দিন পর শাহিন শেখ (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে স্থানীয় মৃণাল বিশ্বাসের বাড়ির পাশের একটি পুকুরে মরদেহটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। শাহিন শেখ একই উপজেলার ঘোষেরচর পশ্চিমপাড়া গ্রামের রবিউল শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যা থেকে শাহিন নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। শনিবার সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ।
রিপোর্টারের নাম 























