ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

সুন্দরবনে নিষেধাজ্ঞার মধ্যে মধু সংগ্রহ: ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

সুন্দরবনে মধু সংগ্রহের ওপর সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বনে প্রবেশের দায়ে ১১ জন মৌয়ালকে আটক করেছে বনবিভাগ। শুক্রবার সকালে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের টেংরাখালী বন টহল ফাঁড়ির সদস্যরা পিনমারি খাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে প্রায় ১ হাজার কেজি মধু এবং মধু সংগ্রহের কাজে ব্যবহৃত দুটি নৌকা জব্দ করা হয়।

আটককৃত মৌয়ালরা সবাই সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের বাসিন্দা। বনবিভাগ জানায়, আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় গত ১ জুন থেকে টানা তিন মাসের জন্য বনে পর্যটক ও বনজীবীদের প্রবেশের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি রয়েছে।

এদিকে আটক মৌয়ালদের দাবি, তারা বনবিভাগের জনৈক দালালের সঙ্গে আর্থিক চুক্তির মাধ্যমে বনে প্রবেশ করেছিলেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মশিউর রহমান। তিনি জানান, দালালের মাধ্যমে প্রবেশের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হবে এবং বনের সম্পদ রক্ষায় বনবিভাগের নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাহুবলে মাদকাসক্ত হয়ে পরিবারের সঙ্গে দুর্ব্যবহার: যুবকের এক বছরের কারাদণ্ড

সুন্দরবনে নিষেধাজ্ঞার মধ্যে মধু সংগ্রহ: ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

আপডেট সময় : ০৪:০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬