ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

খাগড়াছড়িতে লগি-বৈঠা মিছিল, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩ জন আটক

খাগড়াছড়ি জেলা শহরের গুগড়াছড়ি বাজারে গত বুধবার (১০ জুন) জেলা ছাত্রলীগ ও যুবলীগের যৌথ উদ্যোগে লগি-বৈঠা এবং দেশীয় তৈরি অস্ত্র-শস্ত্র নিয়ে একটি মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলটি জনমনে আতঙ্ক সৃষ্টি এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে খাগড়াছড়ি সদর থানা পুলিশ গত দুই দিনে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩ জন সদস্যকে আটক করেছে।

খাগড়াছড়ি সদর থানা পুলিশ জানায়, মহালছড়ি থানা পুলিশের সহায়তায় মহালছড়ি থানা এলাকায় অভিযান চালিয়ে মিছিলে নেতৃত্বদানকারী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক চাইহ্লাঅং মগ (৩৩), গামারীঢালা এলাকায় অভিযান চালিয়ে কৃষক লীগ সদস্য এবং এজহার নামীয় ২৯নং আসামী মো. মুজিবুর প্রকাশ মুজিবর রহমান (৪৫) ও শালবন এলাকার পৌর ওয়ার্ড আওয়ামী-লীগের সিনিয়র সহ-সভাপতি মো. সাদেক প্রকাশ মো. ছাদেক ভূঁইয়া (৫০)কে আটক করা হয়।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায়কিসলু জানান, আটককৃতদের বিরুদ্ধে লগি-বৈঠা, দেশীয় তৈরি অস্ত্র-শস্ত্র নিয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বিভিন্ন ধরণের ভ্রান্তিমূলক তথ্য প্রচার, জনমতে আতঙ্ক সৃষ্টি, রাষ্ট্রের ক্ষতি সাধনের চেষ্টা, রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশে মিছিল করার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনায় খাগড়াছড়ি সদর থানার এফআইআর নং-০২, তারিখ-১১ জুন ২০২৬, জি আর নং-৫৭, ধারা- ৬(২)/ ৭/৮/৯/১১/১২/১৩/১৪ সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ রুজু করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের

খাগড়াছড়িতে লগি-বৈঠা মিছিল, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩ জন আটক

আপডেট সময় : ০৮:১৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬