কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন চেষ্টার উত্তেজনার মধ্যেই এক বিজিবি সদস্যের নামাজ আদায়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। ল্যান্স নায়েক মতিন নামের ওই সদস্যকে শুক্রবার বিকেলে চর বিলগাথুয়া সীমান্তে বিজিবির একটি গাড়ির সামনে আসরের নামাজ পড়তে দেখা যায়। ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি ওই সদস্যের পরিচয় নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে প্রাগপুর সীমান্ত দিয়ে ১২ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। এদের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী ও চারটি শিশু রয়েছে। বিজিবি ও স্থানীয়দের কঠোর নজরদারির কারণে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। বর্তমানে তারা সীমান্তের কাঁটাতারের বাইরে অবস্থান করছে। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই দায়িত্ব পালনের ফাঁকে নামাজ আদায় করেন ল্যান্স নায়েক মতিন।
রিপোর্টারের নাম 

























