ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

ভূরুঙ্গামারীতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আম গাছের ডালে আঘাত করার সময় কাঁচা বাঁশ পল্লী বিদ্যুতের তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রশিদ (১৪) নামে এক নবম শ্রেণির মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রশিদ উপজেলার বলদিয়া ইউনিয়নের ছনবান্দা খলিশাকুড়ি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং সোনাহাট দাখিল মাদরাসার শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে রশিদ বাড়ির সামনের রাস্তার পাশে একটি আমগাছ থেকে আম পাড়তে যায়। এ সময় সে একটি কাঁচা বাঁশ ব্যবহার করছিল। বাঁশ দিয়ে আমগাছের ডালে আঘাত করার সময় বাঁশটি ছিটকে পাশের পল্লী বিদ্যুতের তারে আটকে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বলদিয়া ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক জানান, এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্পণ কুমার দাস জানিয়েছেন, তারা ঘটনাটি শুনেছেন এবং লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই মর্মান্তিক ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এনেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিনাজপুরে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

ভূরুঙ্গামারীতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৭:০৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬