আসন্ন ২০২৬ বিশ্বকাপ ফুটবলকে ঘিরে সারা দেশের মতো উত্তরের জেলা দিনাজপুরেও বইছে প্রবল ফুটবল উন্মাদনা। প্রিয় দল ব্রাজিলকে শুভকামনা জানাতে এবং বিশ্বকাপের আমেজ ছড়িয়ে দিতে বৃষ্টি উপেক্ষা করেই রাজপথে নেমেছেন শত শত ফুটবল অনুরাগী। বৃহস্পতিবার দুপুরে ‘ব্রাজিল সমর্থক গোষ্ঠী’র ব্যানারে শহরে এক বিশাল আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের গোর-এ-শহীদ বড়মাঠ এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে গিয়ে শেষ হয়। এসময় সমর্থকদের পরনে ছিল ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ-নীল জার্সি এবং হাতে ছিল বিশাল জাতীয় পতাকা ও ব্যানার। বৃষ্টির মাঝেও সমর্থকদের উল্লাস ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।
অংশগ্রহণকারী সমর্থকরা জানান, নান্দনিক ফুটবলের টানেই তারা ব্রাজিলের ভক্ত। তাদের বিশ্বাস, এবার হেক্সা মিশন (ষষ্ঠ শিরোপা) সফল করবে সেলেসাওরা। স্থানীয় রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের সাধারণ ফুটবল ভক্তরা এই আনন্দ আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
রিপোর্টারের নাম 























