ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ফেনীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা: চালক ও সহকারী নিহত

ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে কাভার্ডভ্যান ধাক্কা দিলে চালক ও তার সহকারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে মহাসড়কের খাইয়ারা ভোজনবাড়ি রেস্টুরেন্ট সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও অন্তত ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহতরা হলেন—কুমিল্লার তিতাস উপজেলার দুখিয়ার কান্দি গ্রামের মো. জাহাঙ্গীর আলম (৪০) এবং বরুড়া উপজেলার গালিমপুর এলাকার রাকিব হোসেন (১৮)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে আসা গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাকের চাকা পাংচার হয়ে গেলে মহাসড়কের পাশে দাঁড়িয়ে মেরামতের কাজ করছিলেন চালক ও সহকারী। এসময় ঢাকামুখী একটি দ্রুতগামী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে ধাক্কা দিলে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতদের দ্রুত উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিন দেশের যৌথ আয়োজনে ২০২৬ বিশ্বকাপ: ফুটবল ইতিহাসে নতুন অধ্যায়

ফেনীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা: চালক ও সহকারী নিহত

আপডেট সময় : ১২:৫৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬