নেত্রকোণা শহরের মোক্তারপাড়া এলাকার মগড়া নদীর সেতুর জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। এ ঘটনার একটি ২৫ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে রাতের আঁধারে তিন যুবককে স্মৃতিস্তম্ভের মূল বেদি থেকে নামতে দেখা যায়। এ সময় ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগান শোনা যাচ্ছিল।
বুধবার সকালে স্মৃতিস্তম্ভটিতে পোড়া চিহ্ন দেখা গেছে। যদিও দুর্বৃত্তরা কেরোসিন দিয়ে আগুন দিয়েছিল, স্মৃতিস্তম্ভটি স্টিলের তৈরি হওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার জানান, ঘটনার খবর পেয়ে সকালে পুলিশ সুপার তরিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রিপোর্টারের নাম 






















