ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

মধ্যপ্রাচ্য ছাড়ার হুঁশিয়ারি: যুক্তরাষ্ট্রকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কড়া বার্তা

যুক্তরাষ্ট্রের দফায় দফায় হামলার প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় সতর্ক করে বলেছেন, ‘নিরাপদে থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে চলে যাও’। সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

আরাগচি বলেন, ‘রণক্ষেত্রে পরাজয় সত্ত্বেও, যুক্তরাষ্ট্র আমাদের সংকল্প পরীক্ষা করার পথ বেছে নিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিটি হামলার জবাব দেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘পারস্য উপসাগরের ইতিহাসে অনুপ্রবেশকারী বহিরাগতদের ভয়াবহ পরিণতির অনেক অধ্যায় রয়েছে।’

এর আগে, ইরানের গণমাধ্যমগুলো দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের কেশম দ্বীপ, সিরিক, মিনাব এবং জাস্কে বিস্ফোরণ ও ক্ষেপণাস্ত্র হামলার খবর দেয়। এরপর বন্দর আব্বাস, কেশম ও সিরিকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। এর পাল্টা জবাবে ইরান জর্ডান ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব অপরিসীম: সেলিম উদ্দিন

মধ্যপ্রাচ্য ছাড়ার হুঁশিয়ারি: যুক্তরাষ্ট্রকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কড়া বার্তা

আপডেট সময় : ১১:৩৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬