ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

আফগানিস্তানে পাকিস্তানের ভয়াবহ বিমান হামলা: ১১ শিশুসহ নিহত ১৩

আফগানিস্তানের সীমান্ত এলাকায় পাকিস্তানের সামরিক বাহিনীর আকস্মিক বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জনই শিশু। তালেবান সরকারের পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে ‘মানবিক অপরাধ’ ও ‘আগ্রাসন’ হিসেবে অভিহিত করা হয়েছে। গত কয়েক সপ্তাহের মধ্যে এই হামলাকে অন্যতম প্রাণঘাতী ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাতে আফগানিস্তানের কুনার, খোস্ত ও পাকতিয়া প্রদেশে এই অভিযান চালায় পাকিস্তানি বিমান বাহিনী। হামলায় প্রাণহানির পাশাপাশি আরও অন্তত ১৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, খোস্ত প্রদেশের স্পেরা জেলায় একটি বাড়িতে চালানো হামলায় ৯ জন এবং পাক্তিকা প্রদেশের বারমাল জেলায় আরও ৩ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

যদিও পাকিস্তান সরকার বা সেনাবাহিনী এই হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে তাৎক্ষণিক কোনো বিবৃতি দেয়নি, তবে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, জঙ্গিদের আস্তানা ও বিভিন্ন স্থাপনা লক্ষ্য করেই এই অভিযান চালানো হয়েছে। ইসলামাবাদ দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে, আফগানিস্তানের মাটি ব্যবহার করে সন্ত্রাসীরা পাকিস্তানে নাশকতা চালাচ্ছে।

তবে তালেবান সরকার পাকিস্তানের এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। তাদের দাবি, পাকিস্তানে জঙ্গিবাদ দেশটির একান্তই অভ্যন্তরীণ সমস্যা। আফগান ভূখণ্ড অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হচ্ছে না বলেও তারা বারবার প্রতিশ্রুতি দিয়েছে। এই হামলার ফলে দুই প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব অপরিসীম: সেলিম উদ্দিন

আফগানিস্তানে পাকিস্তানের ভয়াবহ বিমান হামলা: ১১ শিশুসহ নিহত ১৩

আপডেট সময় : ১২:৪৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬