ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

কানাডায় জাল লাইসেন্স নিয়ে ১৭ বছর ফ্লাইট চালানো পাইলট গ্রেপ্তার

লাইসেন্স জালিয়াতি করে দীর্ঘ ১৭ বছর ধরে বিমান পরিচালনার অভিযোগে কানাডার একটি বিমান সংস্থার সাবেক পাইলট জিওফ্রে ওয়ালকে (৫৯) গ্রেপ্তার করেছে কানাডা পুলিশ। অভিযোগ রয়েছে, তিনি ২০০৯ সাল থেকে ২০২৫ সালের মধ্যে ৯ শতাধিক অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করেছেন। তার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে।

এয়ার কানাডা কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছর নিয়মিত পর্যালোচনার সময় জালিয়াতির বিষয়টি ধরা পড়ার সঙ্গে সঙ্গেই ওই পাইলটকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। বিমান সংস্থাটি স্বেচ্ছায় বিষয়টি ট্রান্সপোর্ট কানাডাকে অবহিত করে। পুলিশের কাছে প্রমাণ রয়েছে যে, ওয়াল গত বছর অবসরে যাওয়ার আগপর্যন্ত যোগ্যতার সনদ নিয়ে এয়ার কানাডা এবং কানাডার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে প্রতারিত করেছেন।

পিল রিজিওনাল পুলিশের ডেপুটি চিফ নিক মিলিনোভিচ জানান, ওয়াল ১৯৯৮ সালে তার কর্মজীবন শুরু করেন এবং ২৭ বছর ধরে এয়ার কানাডায় বিমান চালাচ্ছিলেন। তার বৈধ বাণিজ্যিক পাইলট লাইসেন্স থাকলেও, বাণিজ্যিক উড়োজাহাজের ক্যাপ্টেন হিসেবে প্রয়োজনীয় উচ্চস্তরের ‘এয়ারলাইন ট্রান্সপোর্ট পাইলট লাইসেন্স’ তার ছিল না। এই ধরনের লাইসেন্স অর্জনের জন্য একাধিক লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক।

কর্তৃপক্ষ গত বছর অভিযুক্ত পাইলটের লাইসেন্সের নথিপত্রে অসঙ্গতি চিহ্নিত করার পর কানাডার ফেডারেল পরিবহন বিভাগ, ট্রান্সপোর্ট কানাডা একটি বিস্তৃত তদন্ত শুরু করে। গত ১ জুন ওয়ালের বিরুদ্ধে জালিয়াতি, নথি জাল করা এবং ভুয়া ট্রেডমার্ক নিজের কাছে রাখার অভিযোগসহ মোট সাতটি ধারায় অভিযোগ আনা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব অপরিসীম: সেলিম উদ্দিন

কানাডায় জাল লাইসেন্স নিয়ে ১৭ বছর ফ্লাইট চালানো পাইলট গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৫২:৪২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬