ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

ধর্ষণ ও হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন: দগ্ধ তিনজনের মৃত্যু

পাবনা সদর উপজেলায় এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনার জেরে আসামিদের বাড়িঘরে আগুন লাগানোর ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। এর আগে সোমবার বিকেলে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছিল।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন—সদর উপজেলার পূর্ব রাঘবপুর এলাকার তজির উদ্দিন শেখের ছেলে সুমন শেখ, নতুনপাড়া এলাকার শকুর হোসেনের ছেলে সাইফুল ইসলাম সাব্বির এবং মৃত ইউসুফের ছেলে সাপু। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে পাবনার ভাঁড়ারায় পদ্মা নদী থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়। পরদিন তার লাশ দাফন করা হয়। দাফনের পর উত্তেজিত জনতা আসামিদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। অগ্নিকাণ্ডের সময় বাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে আশপাশের বেশ কয়েকজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তবে, অগ্নিকাণ্ডের সময় আসামিপক্ষের কেউ বাড়িতে ছিলেন না। দগ্ধরা মূলত প্রতিবেশী, আশেপাশের মানুষ এবং উৎসুক জনতা ছিলেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম মঙ্গলবার দুপুরে জানান, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের পিরপুরে পদ্মা নদী থেকে এক কিশোরীর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের কথিত প্রেমিক নাইমসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আসামিরা ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব অপরিসীম: সেলিম উদ্দিন

ধর্ষণ ও হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন: দগ্ধ তিনজনের মৃত্যু

আপডেট সময় : ০৩:৫০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬