মানিকগঞ্জের হরিরামপুরে এক মর্মান্তিক ঘটনায় মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে তার মা খুন হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মধ্যধুসুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত রোকেয়া বেগম ঘরের ভেতর থাকা বঁটি দিয়ে তার মাকে কুপিয়ে হত্যা করেন। এরপর তিনি নিজেই স্বজনদের ডেকে ঘটনার কথা জানান।
স্থানীয়দের ভাষ্যমতে, স্বামীর মৃত্যুর পর থেকেই রোকেয়া বেগম মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার সঙ্গে জড়িত রোকেয়া বেগমকে পুলিশ আটক করেছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে।
রিপোর্টারের নাম 






















