ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

মাধবপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

হবিগঞ্জের মাধবপুরে দুর্নীতিবিরোধী সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

প্রতিযোগিতা শেষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাইফুল হক মির্জার সভাপতিত্বে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক মো. কামরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, এসআই মঞ্জুরুল ইসলাম, সহকারী অধ্যাপক মঈনউদ্দিন আহম্মদ, সার্জেন্ট অব. আব্দুল কুদ্দুছ এবং সাবেক কাউন্সিল দুলাল মোদক।

বক্তারা দুর্নীতিকে একটি দেশের উন্নয়নের প্রধান অন্তরায় হিসেবে উল্লেখ করেন এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন। তারা বলেন, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বিতর্কের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে সততা, জবাবদিহি এবং দুর্নীতিবিরোধী মনোভাব গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

অনুষ্ঠানে মাধবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক এবং সুধীজন উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব অপরিসীম: সেলিম উদ্দিন

মাধবপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আপডেট সময় : ০৩:৪৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬