ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

মাকে শারীরিক নির্যাতনের অভিযোগে ইমাম ও ইউটিউব বক্তা কারাগারে

চাঁদপুরের শাহরাস্তিতে মায়ের ভরণপোষণ না দিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় এক ইমাম ও কথিত ইউটিউব বক্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

গ্রেপ্তারকৃত আবু ইউছুফ পাটোয়ারী (৩৫) উপজেলার চেড়িয়ারা এলাকার মৃত হাফেজ আহাম্মদ পাটোয়ারীর ছেলে। মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, আবু ইউছুফের মা রোকেয়া বেগম (৬০) অভিযোগ করেছেন যে, তার বড় ছেলে দীর্ঘ দিন ধরে তার ভরণপোষণ, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরিচর্যার দায়িত্ব পালন করছেন না। বরং বিভিন্ন সময়ে তার কাছে টাকা দাবি করতেন এবং টাকা দিতে অস্বীকৃতি জানালে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩-এর আওতায় দায়ের করা মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব অপরিসীম: সেলিম উদ্দিন

মাকে শারীরিক নির্যাতনের অভিযোগে ইমাম ও ইউটিউব বক্তা কারাগারে

আপডেট সময় : ০৩:৪৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬