ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলার বিচার শুরু: আসামি মনিরের বিরুদ্ধে চার্জ গঠন

চট্টগ্রামের বাকলিয়া এলাকায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আসামি মনির হোসেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার সকালে চট্টগ্রাম শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমার আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন (চার্জ গঠন) করা হয়। শুনানির সময় আসামির পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী জি এম জাহেদ হোসেন উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ৪ জুন বাকলিয়া থানা পুলিশ আদালতে এই মামলার চার্জশিট দাখিল করে। অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে ডিএনএ টেস্ট, মেডিকেল রিপোর্ট এবং প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করে তদন্ত শেষ করে পুলিশ। আদালত সোমবার অভিযোগপত্রটি আমলে নেওয়ার পর মঙ্গলবারই চার্জ গঠন করা হয়।

প্রসিকিউশন সূত্রে জানানো হয়েছে, অভিযুক্ত মনির হোসেন কুমিল্লার মুরাদনগরের বাসিন্দা এবং চট্টগ্রামের স্থানীয় একটি ডেকোরেশন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলাটির সাক্ষ্য গ্রহণ ও মূল বিচারিক কার্যক্রমের নতুন ধাপ শুরু হলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব অপরিসীম: সেলিম উদ্দিন

চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলার বিচার শুরু: আসামি মনিরের বিরুদ্ধে চার্জ গঠন

আপডেট সময় : ০২:৪৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬