ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

বোয়ালমারীতে মাদক সেবনের দায়ে ৩ যুবককে কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত

ফরিদপুরের বোয়ালমারীতে মাদকবিরোধী এক বিশেষ অভিযানে তিন যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে পৌরসভার দক্ষিণ কামার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ তাদের হাতেনাতে আটক করা হয়। অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ।

আদালত সূত্রে জানা যায়, আটককৃতদের তল্লাশি করে মাদকদ্রব্য পাওয়ার পর তাদের দোষী সাব্যস্ত করা হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ইব্রাহিম শেখ ও লিটন শেখকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং কাদের শেখকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করা হয়।

বোয়ালমারী থানা পুলিশ জানিয়েছে, ভ্রাম্যমাণ আদালতের রায়ের পর সাজাপ্রাপ্তদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাদের কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব অপরিসীম: সেলিম উদ্দিন

বোয়ালমারীতে মাদক সেবনের দায়ে ৩ যুবককে কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত

আপডেট সময় : ০১:৩৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬