কুমিল্লা আঞ্চলিক ধান গবেষণা ইনস্টিটিউটে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। কোটি টাকা ব্যয়ে কেনা অত্যাধুনিক হারভেস্টার মেশিন খোলা আকাশের নিচে অযত্নে ফেলে রেখে অতিরিক্ত মজুরিতে শ্রমিক দিয়ে ধান কাটানো হচ্ছে। এতে একদিকে যেমন সরকারি অর্থের অপচয় হচ্ছে, অন্যদিকে প্রতিষ্ঠানটি বড় ধরনের লোকসানের মুখে পড়ছে।
সরেজমিনে জানা গেছে, যান্ত্রিক সুবিধা থাকা সত্ত্বেও দালালের মাধ্যমে শ্রমিক নিয়োগ করে ধান কাটার কাজ চলছে। এছাড়া উৎপাদিত ধানের বড় একটি অংশ বাজারমূল্যের চেয়ে অনেক কম দামে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। খোদ সরকারি প্রতিষ্ঠানের ভেতরে এমন অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্থানীয় সচেতন মহল।
রিপোর্টারের নাম 






















