ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে ইসলামী ব্যাংকের সামনে গ্রাহকদের বিক্ষোভ

ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগসহ সাত দফা দাবিতে টানা নবম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন সাধারণ গ্রাহকরা। মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এবারের কর্মসূচিতে প্রথমবারের মতো বিপুল সংখ্যক নারী গ্রাহককেও অংশ নিতে দেখা গেছে।

বিক্ষোভে অংশ নেওয়া নারী গ্রাহকরা জানান, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও বিতর্কিত ব্যক্তিদের শীর্ষ পদে নিয়োগ দেওয়ায় তারা তাদের আমানত নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছেন। নিজেদের জমানো অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে তারা অবিলম্বে বর্তমান চেয়ারম্যানের অপসারণ দাবি করেন। একই সঙ্গে তারা ইসলামী ব্যাংকিংয়ে অভিজ্ঞ কোনো ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার পাশাপাশি ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুকের পুনঃনিয়োগের দাবি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি নিরাপত্তা জোরদারে জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি

চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে ইসলামী ব্যাংকের সামনে গ্রাহকদের বিক্ষোভ

আপডেট সময় : ১২:২০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬