ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

জুলাই বিপ্লবে হত্যাযজ্ঞ: কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিচার শুরু

জুলাই বিপ্লবের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে। আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে এই ঐতিহাসিক বিচারিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল আজ মামলার প্রথম সাক্ষীর জবানবন্দি রেকর্ড করতে পারেন। এর আগে আসামিদের পক্ষ থেকে অভিযোগ থেকে অব্যাহতির আবেদন জানানো হলেও আদালত তা খারিজ করে দিয়ে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন। এই মামলাকে কেন্দ্র করে আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী

জুলাই বিপ্লবে হত্যাযজ্ঞ: কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিচার শুরু

আপডেট সময় : ১১:১৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬