ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

নবীনগরে মাদক কারবারির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদক কারবারির বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার দুপুরে নবীনগর-রাধিকা সড়কে নারুই বার আউলিয়া মাদরাসার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪টি হত্যাসহ মোট ৬ মামলার আসামি হওয়া সত্ত্বেও পুলিশের চাকরি বহাল তবিয়তে রয়েছেন আশরাফুল ইসলাম সেলিম। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কাইতলা উত্তর ইউনিয়নের নারুই ব্রাহ্মণহাতা গ্রামের সৈয়দ সফিকুল ইসলামের ছেলে।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা মো. সামির, জাকির হোসেন মেম্বার, বখতিয়ার আহমেদ মহসিন, সফিকুল ইসলাম সফু, হানিফ মেম্বার, মহসিন মাস্টার, মো. শামিম, জহিরুল হক, সজিব অভিযোগ করেন যে, মাদক সরবরাহকারী এবং স্থানীয় মাদক ব্যবসায়ীদের মূল হোতা হলেন আশরাফুল ইসলাম সেলিম। তিনি পুলিশের চাকরিজীবী হওয়ায় ক্ষমতার অপব্যবহার করে এলাকার মাদক ব্যবসায়ীদের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন। তাদের অভিযোগ, সেলিমের নেতৃত্বে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও সরবরাহ কার্যক্রম পরিচালিত হচ্ছে, যার ফলে যুব সমাজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। তারা সেলিমসহ মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

আশরাফুল ইসলাম সেলিম বর্তমানে লক্ষ্মীপুর জেলায় পুলিশের ডিএসবিতে কর্মরত রয়েছেন। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা এবং যে ঘটনায় হত্যা মামলা হয়েছে, তার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি আরও জানান, এলাকার সঙ্গে তার বিগত ৬ বছর ধরে কোনো যোগাযোগ নেই। তিনি ব্রাহ্মণহাতা গ্রামের চিহ্নিত মাদক বিক্রেতা হবি মিয়ার সঙ্গে তার কোনো যোগাযোগের কথাও অস্বীকার করেন এবং বলেন যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী

নবীনগরে মাদক কারবারির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

আপডেট সময় : ০৪:৫২:৩৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬