ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

বাকলিয়ার শিশু নির্যাতন মামলা: অভিযোগপত্র গ্রহণ করল আদালত

চট্টগ্রামের বাকলিয়ায় এক শিশু নির্যাতনের ঘটনায় অভিযুক্ত আসামি মনিরের বিরুদ্ধে পুলিশের দাখিল করা তদন্ত প্রতিবেদন বা অভিযোগপত্র আমলে নিয়েছে আদালত। সোমবার সকালে চট্টগ্রাম শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমার আদালত এই অভিযোগপত্র গ্রহণ করে। আগামীকাল এই অভিযোগের ওপর চার্জ গঠন করা হবে বলে জানা গেছে।

সকাল সাড়ে ৯টার দিকে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আসামি মনিরকে আদালতে হাজির করা হয়। শুনানির সময় আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। পরবর্তীতে আসামির পক্ষে আদালত রাষ্ট্রপক্ষ থেকে একজন আইনজীবী নিয়োগ দেন। অভিযোগপত্র আমলে নেওয়ার পর আগামীকাল চার্জ গঠনের দিন ধার্য করে আদালত।

এর আগে গত বৃহস্পতিবার বাকলিয়া থানার পুলিশ মামলার চার্জশিট আদালতে দাখিল করেছিল। ঘটনার প্রায় দুই সপ্তাহের মধ্যেই প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ, মেডিকেল রিপোর্ট এবং অন্যান্য তথ্য-উপাত্ত সংগ্রহ করে তদন্ত সম্পন্ন করা হয়। চার্জশিটে প্রধান অভিযুক্ত হিসেবে মনির হোসেনকে আসামি করা হয়েছে। তিনি স্থানীয় একটি ডেকোরেশন প্রতিষ্ঠানের কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন এবং তার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়।

কোর্টের এসিপ্রসিকিউশন আরিফ ইকবাল জানান, বাকলিয়া থানার পুলিশ গত বৃহস্পতিবার দুপুরে মামলার চার্জশিট আদালতে জমা দেয়। সোমবার আদালত সেটি আমলে নিয়েছে এবং আগামীকাল চার্জ গঠনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ২১ মে বাকলিয়ায় ধর্ষণের অভিযোগে মনির হোসেনকে আটক করলে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি ঘেরাও করে। পরে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাকে হেফাজতে নিতে সক্ষম হয়। এ ঘটনায় পুলিশের একটি গাড়িতে আগুনও দেওয়া হয়েছিল। পরবর্তীতে শিশুটির বাবার করা মামলায় আসামি ও ভুক্তভোগীর জবানবন্দি এবং ডিএনএ প্রতিবেদনের ভিত্তিতে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী

বাকলিয়ার শিশু নির্যাতন মামলা: অভিযোগপত্র গ্রহণ করল আদালত

আপডেট সময় : ০৩:৪৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬